ভোলায় ১ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় ১ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ
সোমবার, ১ জুলাই ২০২৪



ভোলায় ১ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ

জেলার সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ তাসরিফ-১ থেকে এক হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।
রোববার রাত ৯ টার দিকে স্থানীয় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড দক্ষিণ জোনের যৌথ উদ্যোগে অভিযানে এসব মাছ জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ আজ বাসসকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তাসরিফ -১ লঞ্চে অভিযান চালিয়ে সামুদ্রিক এসব মাছ উদ্ধার করা হয়। পরে তা দুস্থ ও অসহায় মাঝে বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে সব ধরনের মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

বাংলাদেশ সময়: ১৮:৩০:৫৫   ৬৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ