গুলশানে ৪০ লাখ টাকার অনিবন্ধিত বিদেশি ওষুধ জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গুলশানে ৪০ লাখ টাকার অনিবন্ধিত বিদেশি ওষুধ জব্দ
সোমবার, ১ জুলাই ২০২৪



গুলশানে ৪০ লাখ টাকার অনিবন্ধিত বিদেশি ওষুধ জব্দ

রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারে অভিযান চালিয়ে ১১৫ ধরনের ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। গতকাল সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ১৫ জন কর্মকর্তা অংশ নেন।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক শফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ছয়টি ফার্মেসি থেকে মোট ১১৫ ধরনের বিদেশি ওষুধ জব্দ করা হয়েছে। এসব বিদেশি ওষুধের মধ্যে কিছু অবৈধভাবে দেশে আনা হয়েছে এবং কিছু দেশি প্রতিষ্ঠান উত্পাদন করেছে।’

তিনি বলেন, ‘নিম্নমানের অনিবন্ধিত ওষুধ বিক্রি অপরাধ। এতে মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে।
তাই এগুলো জব্দ করা হয়েছে। ওষুধ দোকানিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সন্তুষ্টিমূলক জবাব না দিতে পারলে মামলা করা হবে। এগুলো বিদেশি ওষুধ (অনিবন্ধিত)।
বাংলাদেশের বাজারে এসব ওষুধ বিক্রি করতে হলে নিবন্ধন নেওয়া প্রয়োজন। প্রয়োজন থাকলেও এসব ওষুধের প্যাকেজিংয়ে কোনো নিবন্ধন নম্বর নেই। ওষুধগুলোর বেশির ভাগই ভারত ও থাইল্যান্ডের।’

এর আগে জুনে ঢাকার বাবুবাজার এলাকা থেকে ৩০ লাখ টাকা মূল্যের নিবন্ধনহীন নকল ওষুধ জব্দ করে ঔষধ প্রশাসন অধিদপ্তর। একই সঙ্গে সন্ধান মেলে নকল প্রেগন্যান্সি টেস্ট কিট ও খোলা কনডম প্যাকেটজাত করার কারখানার।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৩২   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ