গাজীপুরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

প্রথম পাতা » গাজীপুর » গাজীপুরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪



গাজীপুরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

‘এসো সবুজ গাজীপুর গড়ি’ এ শ্লোগান নিয়ে আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২৪ উদ্বোধন করা হয়েছে।
জেলা পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন মোল্লা প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
জেলা পরিষদের মিলনায়তন কক্ষে উদ্বোধনের পরে তিনি র‌্যালিতে অংশ নেন এবং পরিষদ চত্বরে কয়েকটি বৃক্ষের চারা রোপণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। বক্তব্য রাখেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আনিছুর রহমান আরিফ। পরিষদের সদস্য মো. আবু হানিফ মিয়া, মো. দেলোয়ার হোসেন, মাহমুদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১০:৫৫   ৪৩৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ছুটি ঘোষণা ২০ কারখানায়
কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি
বাউবির পরীক্ষায় অসদুপায়: ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, বিক্ষোভে যান চলাচল বন্ধ
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন
আনসার একাডেমী পরিদর্শন করলেন মরক্কো-সিঙ্গাপুরসহ ৪ দেশের রাষ্ট্রদূত
কালিয়াকৈরে ভেন্ডিং মেশিন উদ্বোধন করলেন গাজীপুরের ডিসি
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ