প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাথে ভারতের হাইকমিশনার ও ইইউ’র বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাথে ভারতের হাইকমিশনার ও ইইউ’র বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪



প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাথে ভারতের হাইকমিশনার ও ইইউ’র বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে ভারতের হাইকমিশনার গত ২১ ও ২২ জুন ভারতে দ্বিপক্ষীয় সফর করায় তার সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় স্বাক্ষরিত সমঝোতা স্মারকসমূহ এবং অন্যান্য ঘোষণা ও উদ্যোগসমূহ যথাসময়ে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও ভারতের হাইকমিশনার একমত পোষণ করেন। এছাড়াও ভারতের লাইন অব ক্রেডিট এর আওতাধীন প্রকল্পসমূহ সাবলীলভাবে যথাসময়ে বাস্তবায়ন করার বিষয়ে উভয়েই বিশেষ গুরুত্বারোপ করেন।

বিদায়ী সাক্ষাৎকালে ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশে তার কর্মকালীন সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে ধন্যবাদ জানান। তিনি খাদ্য নিরাপত্তা, পুষ্টি, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য বিষয়সমূহ নিয়ে বাংলাদেশ সরকারের সাথে ইইউ’র নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বাংলাদেশের চলমান উন্নয়ন পরিক্রমায় ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক-এর সক্রিয় অংশগ্রহণের বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করেন। পিকেএসএফ’র সাথে খাদ্য নিরাপত্তা, নারী ক্ষমতায়ন, ইত্যাদি বিষয়ে কাজ করার বিষয়েও তারা আলোচনা করেন।
বিদায়ী রাষ্ট্রদূত ২০২৬ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, ইতোমধ্যে এ বিষয়ে বাংলাদেশ সরকার কর্তৃক স্মোথ ট্রানজিশন স্ট্রেটেজি (এসটিএস) প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং উচ্চ পর্যায়ের জাতীয় কমিটি এই কৌশলপত্র বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আরও বলেন, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ মসৃণ ও টেকসই করার জন্য বাংলাদেশ সরকার প্রতিনিয়ত ইউএনসিডিপি ও জাতিসংঘের অন্যান্য সংস্থাসমূহের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:৩৩:২০   ৪৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চকবাজার মার্কেটের আগুন ছড়াল পাশের ভবনেও, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
জাতি গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী
আলফাডাঙ্গায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি, নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব
জামালপুরে ​৪ বছর পর মায়ের দেখা, দুই সন্তানের দীর্ঘ প্রতীক্ষার অবসান
নারায়ণগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচি পরিদর্শনে সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
সদরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ