সদরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স
সোমবার, ১২ অক্টোবর ২০২৬



সদরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শামীম আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকদের সঙ্গে কর্মসূচির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শামীম আহমেদ জানান, বাংলাদেশের নেয় সদরপুরে ও ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম আজ থেকে শুরু হল। প্রাথমিকভাবে সদরপুর উপজেলায় মোট ৯টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হল। এর মধ্যে সদরপুর, ভাসানচর ও কৃষ্ণুপুর ইউনিয়ন শেষ হলে পর্যায়ক্রমে সবগুলো ইউনিয়নে এ তথ্য সংগ্রহ চলবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর বাসার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং বাস্তবায়ন-সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:২৯   ২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচি পরিদর্শনে সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
সদরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স
চলতি বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী
সদরপুরে কন্যাশিশু দিবস পালিত
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বাংলাদেশ-ইইউ
বোয়ালমারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ