ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ১০

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ১০
শুক্রবার, ৫ জুলাই ২০২৪



ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার বেলা আড়াইটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম হতাহতের ঘটনা নিশ্চিত করে জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়। রেকারের সাহায্যে বাস ও পিকআপটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭:১৮:০৩   ৫৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ