টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » গোপালগঞ্জ » টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী
শুক্রবার, ৫ জুলাই ২০২৪



টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন।
তিনি আজ বিকেলে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীন বাংলাদেশের স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বিকেলে পদ্মা সেতু পার হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িতে পৌঁছেন।
এর আগে প্রধানমন্ত্রী আজ মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সমাপ্তি উপলক্ষে এক জনসভায় যোগ দেন।
২৫ জুন ২০২২ তারিখে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করার পর থেকে প্রধানমন্ত্রী সেতু পার হয়ে কয়েকবার টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িতে আসেন।
প্রধানমন্ত্রী আগামীকাল সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করবেন এবং ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শিরোনামের একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন।
এরপর প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রী আগামীকাল বিকেলে এখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৪০   ৫১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


দলীয় কার্যক্রমে অসন্তোষ, গোপালগঞ্জে বিএনপির ৬ নেতার পদত্যাগ
গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, গুলিবিদ্ধ ৪
গোপালগঞ্জের মুকসুদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল-সমাবেশ
গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির সভা: হয়রানিমুক্ত ও সময়মতো ঋণের তাগিদ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলামের অব্যাহতি প্রত্যাহার
গোপালগঞ্জের মুকসুদপুর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সশস্ত্রবাহিনী দিবসে গোপালগঞ্জের মুকসুদপুর আলোচনা সভা ও প্রীতিভোজ
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে কোটালীপাড়ায় জামায়াত নেতার পদত্যাগ
নিরাপত্তার কারণে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ