মাদারীপুরে হবে আইন বিশ্ববিদ্যালয় : আইনমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারীপুরে হবে আইন বিশ্ববিদ্যালয় : আইনমন্ত্রী
শনিবার, ৬ জুলাই ২০২৪



মাদারীপুরে হবে আইন বিশ্ববিদ্যালয় : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে প্রথম একটা আইন বিশ্ববিদ্যালয় হবে। যেটার নাম হবে বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়টি করা হবে মাদারীপুরের শিবচরে।

শনিবার শিবচরে বিশ্ববিদ্যালয় নির্মাণের জায়গা পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, শিবচরে একটি ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ চলমান। শিবচরে বিচার বিভাগ থেকে দুটি প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছি। একটি ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি, অপরটি আইন বিশ্ববিদ্যালয়।

জানা গেছে, শনিবার সকাল থেকে জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরীকে নিয়ে শিবচর উপজেলার কুতুবপুর, পৌরসভার চরশামাইল ও ঠেঙ্গামারা মৌজায় আইন বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করেন আইনমন্ত্রী। পরে দুপুরে মন্ত্রী শিবচর উপজেলা পরিষদ চত্তরে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহা, মাদারীপুরের জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, জেলা জজ (অতিরিক্ত দায়িত্ব) তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ নীরবসহ জেলায় কর্মরত বিচার বিভাগের কর্মকর্তারাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৯:২৯   ৫০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ ৪২ বছর বয়সী ব্যক্তি গ্রেফতার
মধুখালীতে কিশোরীর মৃত্যু, মৃত্যুর আগে ভিডিওতে চারজনের নাম প্রকাশ
আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের প্রকৃত শ্রমিক মনে করে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিক আন্দোলনে নাশকতায় আওয়ামী লীগের অর্থ খরচের সংযোগ থাকতে পারে : তথ্য উপদেষ্টা
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
রাষ্ট্রপতির কাছে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী
স্পীকারের সাথে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপিয়ান পার্টনার ফর ডেমোক্রেসি এর প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত
জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ