বন্যার্তদের সাহায্যার্থে সরকার সর্বাত্মক চেষ্টা করছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্যার্তদের সাহায্যার্থে সরকার সর্বাত্মক চেষ্টা করছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
শনিবার, ৬ জুলাই ২০২৪



বন্যার্তদের সাহায্যার্থে সরকার সর্বাত্মক চেষ্টা করছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, বন্যার্তদের সাহায্যে আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছি।
তিনি আজ শনিবার বিকালে সিলেট জেলার ওসমানীনগর উপজেলার তাজপুর, সাদিপুর, বুরুঙ্গা ইউনিয়নের বিভিন্ন জায়গায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আরও বলেন, বন্যার্তদের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন। বন্যার্তদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছি। একজন বানভাসী মানুষও যেন না খেয়ে দিন কাটায় সেজন্য সকল নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য শেখ হাসিনা বিনিদ্র ও অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। চলমান বন্যা যতদিন থাকবে, শুকনো খাবারসহ ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৬:৩২   ৫৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ