নিজ বাড়ির সামনে মিলল নিখোঁজ বৃদ্ধের গলাকাটা মরদেহ

প্রথম পাতা » চট্টগ্রাম » নিজ বাড়ির সামনে মিলল নিখোঁজ বৃদ্ধের গলাকাটা মরদেহ
রবিবার, ৭ জুলাই ২০২৪



নিজ বাড়ির সামনে মিলল নিখোঁজ বৃদ্ধের গলাকাটা মরদেহ

নোয়াখালীর সুবর্ণচরে নিজ বাড়ির সামনে থেকে আব্দুল খালেক খাজা মিয়া (৭০) নামের এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ জুলাই) সকালে খবর পেয়ে উপজেলার চরজব্বর ইউনিয়ন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল খালেক খাজা মিয়া সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর রশিদ গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।

নিহতের স্ত্রী কমলা বেগম কাঞ্চন ঢাকা পোস্টকে বলেন, আমার স্বামী রাতে কাঞ্চন বাজারে গিয়েছিলেন। আর ফেরেননি। খবর নিয়ে জানলাম তিনি রাত ৯টার দিকের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। রাতে বাড়ি না ফেরায় আমরা খুব চিন্তিত ছিলাম। ভোরে আমি বাড়ির সামনে গিয়ে দেখি আমার স্বামীর গলাকাটা মরদেহ পড়ে আছে।

নিহতের ছেলে গ্রাম পুলিশ খলিলুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমার বাবাকে কে বা কারা বাড়ির সামনে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে। আমি দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই। এভাবে যেন কারও বাবা হারাতে না হয়।

চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. ওমর ফারুক ঢাকা পোস্টকে বলেন, নিহতের ছেলে খলিলুর রহমান আমাদের ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ। এমন নির্মম মৃত্যু আসলে আমাদের সবার জন্য মেনে নেওয়া কঠিন। আমি দোষীদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি।

চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার কারণ উদঘাটনসহ জড়িতদের আটক করার চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:১৬   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ