প্রাথমিক বিদ্যালয় হবে শুদ্ধাচার চর্চার আঁতুড়ঘর : প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাথমিক বিদ্যালয় হবে শুদ্ধাচার চর্চার আঁতুড়ঘর : প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী
রবিবার, ৭ জুলাই ২০২৪



প্রাথমিক বিদ্যালয় হবে শুদ্ধাচার চর্চার আঁতুড়ঘর : প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, প্রতিটি প্রাথমিক বিদ্যালয় হবে শুদ্ধাচার চর্চার আঁতুড়ঘর।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় শিশুকে নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা ও কর্তব্যপরায়নতার পাঠদান করা হবে- যাতে করে শিশু সৎ ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।
শনিবার রাতে অফিসার্স ক্লাব মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষায় শুদ্ধাচার চর্চা’- শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
রুমানা আলী আরো বলেন, নীতি ও নৈতিকতার ভিত শক্তিশালী না হলে, কোন জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না আর মাথা নিচু জাতির পক্ষে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন- পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক মূখ্যসচিব আবদুল করিম, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন ও মাহমুদ হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৫৫   ৪৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ