সংসদ অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষা আইন তোলা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদ অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষা আইন তোলা হবে: স্বাস্থ্যমন্ত্রী
সোমবার, ৮ জুলাই ২০২৪



সংসদ অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষা আইন তোলা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী সংসদ অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষা আইন তোলা হবে বলে জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এছাড়া, দ্রুততার সাথে মিটফোর্ড হাসপাতালের সংস্কার করা এবং দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূর করার আশ্বাস দেন তিনি।

সোমবার (৮ জুলাই) সকালে আকস্মিক মিটফোর্ড হাসপাতাল পরিদর্শনে জান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় হাসপাতালের ইমার্জেন্সি ইউনিট, আইসিইউ ও সার্জারি ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন তিনি। চিকিৎসাধীন রোগী, তাদের স্বজন ও কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথাও বলেন মন্ত্রী।

ডা. সামন্ত লাল সেন বলেন, হাসপাতালে কিছুটা জায়গার সংকট রয়েছে। আগামীকালের (মঙ্গলবার) মধ্যে প্রয়োজনীয় সবকিছুর লিস্ট নিয়ে আসলে দ্রুততার সাথে সেগুলো সংস্কার করা হবে। নতুন একাডেমিক ভবন যেটি রয়েছে, তা শিগগিরই চালু করা হবে। শিক্ষার্থীদের হোস্টেলের সুযোগ-সুবিধাও বাড়ানো হবে।

তিনি আরও বলেন, হাসপাতালে ল্যাবরেটরি রুম পুরোনো হওয়ায় কাজের পরিবেশ নেই। এজন্য নতুন ল্যাব রুম করা হবে। হাসপাতালে কাজের পরিবেশ গড়তে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। আগামী সংসদ অধিবেশনে আইনটির খসড়া প্রস্তাব উত্থাপন করা হবে।

পরে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূর করা হবে হলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:৩২:২৯   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ