আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বাড়িতে ডাকাতির অভিযোগে গ্রেফতার ৮

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বাড়িতে ডাকাতির অভিযোগে গ্রেফতার ৮
সোমবার, ৮ জুলাই ২০২৪



আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বাড়িতে ডাকাতির অভিযোগে গ্রেফতার ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- রাসেল মিয়া (৩৫), জুয়েল মিয়া (২২), কালিমুল্লাহ (৩২), নাঈম (২৭), রাসেল মিয়া (২৯), শান্ত (২১), শাকিল (২৫) ও নাদিম (২৬)।

সোমবার (৮ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমীর খসরু।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে পূর্বেও ডাকাতি মামলা রয়েছে।

এর আগে, রবিবার (৭ জুলাই) রাতে ৮/১০ জন ডাকাত ধারালো রামদা, ধারালো চাপাতি, ধারালো চাইনিজ কুড়াল নিয়ে সাদ্দাম হোসেনের বাড়ির ভিতরে প্রবেশ করে তাকেসহ তার বড় ভাই মামুন, সুমন, ভাবি সামী আক্তার, বড় বোন বান পপি সারোয়ার পুষ্পদের হাত-মুখ বেঁধে তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৫২ হাজার টাকাসহ মোট ৫ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার ও বিভিন্ন ব্রান্ডের মোট ৩টি হাত ঘড়ি লুন্ঠন করে নিয়ে যায়।

এ ঘটনায় মামলা দায়ের করেন সাদ্দাম হোসেন। পরে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে লুণ্ঠিত ৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা উদ্ধারসহ ৮ জন ডাকাতকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ২৩:৩০:২৮   ৪৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ