আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করলেন দুই সংসদ সদস্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করলেন দুই সংসদ সদস্য
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করলেন দুই সংসদ সদস্য

চলমান বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করতে আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ‘সংসদীয় মানবাধিকার ও শান্তি’ বিষয়ক ককাসের আহ্বায়ক অ্যাডভোকেট ফাহিমা মুন্নি, এমপি এবং ককাসের সদস্য ও গুম প্রতিরোধ আন্দোলনের সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি, এমপি।

এ সময় তাঁদের সঙ্গে বিগত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ককাসের নেতৃবৃন্দ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।

ককাসের আহ্বায়ক বলেন, “আমরা গুম পরিবারের সদস্যদের তাঁদের হারানো স্বজনের লাশটিও ফেরত দিতে পারি নাই। গুম পরিবারের সদস্যদের স্বচক্ষে বিচার কার্য দেখার সুযোগ করে দিয়ে আমরা তাঁদের ন্যায়বিচার প্রাপ্তির বিষয়ে আশ্বস্ত করতেই এই পর্যবেক্ষণে গিয়েছিলাম।” এ সময় গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

আগামীকাল বৃহস্পতিবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের কর্মসূচি রয়েছে জাতীয় সংসদের মানবাধিকার ও শান্তি বিষয়ক ককাসের। দেশের সর্বত্র মানবাধিকার ও শান্তি নিশ্চিত করাই এই ককাসের মূল লক্ষ্য।

প্রসঙ্গত, বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী গুম-খুনের অপরাধের বিচার কার্যক্রম এগিয়ে নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইতোমধ্যে কয়েকটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি দ্রুত রায় কার্যকর দেখতে চান।

বাংলাদেশ সময়: ১৮:২১:২০   ৪ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করলেন দুই সংসদ সদস্য
পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন করেন স্পীকার
ফ্যাসিবাদ প্রতিরোধে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ: হুইপ দুলু
তথ্য মন্ত্রণালয়ের ১৫ প্রতিষ্ঠান শক্তিশালী করতে সংসদীয় সাব কমিটি গঠনের সিদ্ধান্ত
অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশসেরা প্রতিনিধি হলেন মোস্তফা কামাল
কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি ইউএনও
ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা
মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথমবার বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন মা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ