ইসলামপুরে নদীভাঙ্গণ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসলামপুরে নদীভাঙ্গণ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ
মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪



ইসলামপুরে নদীভাঙ্গণ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী  ও নগদ অর্থ বিতরণ

জামালপুরের ইসলামপুরে নদীভাঙ্গণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সকালে ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এসব ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

ধর্মমন্ত্রী প্রথমে উপজেলার সাপধরী ইউনিয়ন পরিষদ মাঠে পাঁচশত পরিবারের সদস্যদের হাতে ত্রাণের চাল ও ১০জনের হাতে গো-খাদ্য তুলে দেন। পরে বেলগাছা ইউনিয়নের সিন্দুরতলীতে নদীভাঙ্গণে ক্ষতিগ্রস্ত তিনশত পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর প্যাকেটজাত ত্রাণসামগ্রী ও পরিবার প্রতি এক হাজার করে টাকা তুলে দেন। সবশেষে মন্ত্রী বরুল ও মন্নিয়া গ্রামের ছয়শত পরিবারের সদস্যদের হাতে ত্রাণের চাল, ৫০টি পরিবারকে শিশুখাদ্য ও ২০ টি পরিবারকে গো-খাদ্য বিতরণ করেন। এসময় মন্ত্রী নদীভাঙ্গণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদেরকে সরকারের পক্ষ হতে সকল ধরণের সহায়তার আশ্বাস দেন।

এ ত্রাণসামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক শফিউর রহমান, পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার অভিজিত দাস, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ ও আবিদা সুলতানা যুথীঁসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৩২:৩৬   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ