ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪



ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু।
সোমবার বিকেলে কোনাবাড়ী বিসিক শিল্পনগরীতে অনুষ্ঠিত গাজীপুর মহানগরের কাশিমপুর, কোনাবাড়ী ও বাসন থানা স্বেচ্ছাসেবক লীগের যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মোজাম্মেল হক বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চালাকালে ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে। তাদের সহযোগিতায় আমরা স্বাধীন দেশ পেয়েছি। এখনও ভারত আমাদের দেশের মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে।
মন্ত্রী আরো বলেন, বিএনপি বলে যে- শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। আমি তাদের উদ্দেশে বলি, উল্লেখিত বিষয়গুলো যদি তারা বুঝেন, তাহলে বুঝতে পারবেন যে- কে দেশ বিক্রি করেন আর কে দেশকে রক্ষা করেন এবং ভারত কেন আমাদের বন্ধু।
কোনাবাড়ী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুল বারী হেলালের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন কোনাবাড়ী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব।
এসময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি সঞ্জিৎ কুমার মল্লিক বাবু, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, কাশিমপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফ ব্যাপারী, সাধারণ সম্পাদক নিজাম মোল্লা, বাসন থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল করিম, কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহ-সভাপতি সোলাইমান মিয়া, কোনাবাড়ী থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা জাকির

বাংলাদেশ সময়: ২২:২১:৩২   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ