বাঁধ নির্মাণে যেন সড়কের ক্ষতি না হয়, সতর্ক করল সংসদীয় কমিটি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাঁধ নির্মাণে যেন সড়কের ক্ষতি না হয়, সতর্ক করল সংসদীয় কমিটি
বুধবার, ১০ জুলাই ২০২৪



বাঁধ নির্মাণে যেন সড়কের ক্ষতি না হয়, সতর্ক করল সংসদীয় কমিটি

ঢাকা, ১০ জুলাই, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫ম বৈঠক কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, মোহাম্মদ নজরুল ইসলাম এমপি, মোঃ আফজাল হোসেন এমপি, নুরুন্নবী চৌধুরী এমপি, সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে এমপি, রনজিত চন্দ্র সরকার এমপি এবং এ.বি.এম রুহুল আমিন হাওলাদার এমপি, নাজনীন নাহার রশীদ এমপি আলোচনায় অংশগ্রহণ করেন।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের ৪র্থ বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

কমিটি পানি সম্পদ মন্ত্রণালয়কে টেকসই বাঁধ নির্মাণ, বিদ্যমান বাঁধগুলো শক্তিশালীকরণের পাশাপাশি বাঁধ নির্মাণে মাটি খননের কারণে সড়ক যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকার সুপারিশ করে।

বৈঠকে ড্রেজারের মেশিন নিয়মিত পরীক্ষাকরণ, কাটার সেকশনগুলো পরিষ্কারকরণ ও পাম্প সঠিকভাবে চলছে কিনা তা মনিটরিং করার এবং প্রয়োজনে জনবল বৃদ্ধি করে ড্রেজার পরিচালনা করার জন্য যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সাম্প্রতিক সাইক্লোন রেমালের আঘাতে উপকূলীয় অঞ্চলসহ সারা দেশে পানি সম্পদ সম্পর্কিত সম্পদের ক্ষয়ক্ষতির প্রতিবেদন উপস্থাপন করা হয়, উপকূলে বাঁধ ভেঙে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে পানিসম্পদ মন্ত্রণালয় কাজ শুরু করায় ও ঘূর্ণিঝড় চলাকালীন নিরলসভাবে কাজ করে যাওয়ায় কমিটির পক্ষ থেকে পানি সম্পদ মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

তিস্তা সেচ প্রকল্প কমান্ড এলাকার পূনর্বাসন ও সম্প্রসারণ প্রকল্পের অগ্রগতি এবং ডালিয়ায় তিস্তা নদী খননে গৃহীত ব্যবস্থা ও নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সেচ ও নিষ্কাষন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এছাড়াও সিলেট জেলার সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলার দশগ্রাম মাহতাবপুর ও রাজাপুর পরগনা বাজার এলাকায় সুরমা নদীর উভয় তীরের ভাঙ্গন হতে রক্ষা প্রকল্পের অগ্রগতি এবং ড্রেজার ও মেকানিক্যাল ডিভিশনের কার্যক্রম ও এর অগ্রগতি ও এসব প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয় সেইসাথে প্রকল্পের কাজ দ্রুত সমাপ্তের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর মহাপরিচালকসহ পানি সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৩০   ৪৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
নন্দীপাড়ায় জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক
নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫
পিবিআইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল
সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে : জ্বালানি মন্ত্রী
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, দল-মত নির্বিশেষে পদক্ষেপ নেওয়া হচ্ছে
কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা
২০ লাখ টাকা আত্মসাৎ, নারী গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ