দ. কোরিয়ায় ভারি বৃষ্টিতে চারজন নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » দ. কোরিয়ায় ভারি বৃষ্টিতে চারজন নিহত
বুধবার, ১০ জুলাই ২০২৪



দ. কোরিয়ায় ভারি বৃষ্টিতে চারজন নিহত

দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টির ফলে কমপক্ষে চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রবল বর্ষণে বসতবাড়ি, রাস্তাঘাট ও বিভিন্ন অবকাঠামোর ক্ষতিসহ সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় স্থানীয় সময় বুধবার এ তথ্য জানিয়েছে।

দ. কোরিয়ার আবহাওয়া দপ্তরের তথ্য মতে, জিউমসান, চুপুংনিয়ং ও গুমসান, এই তিন এলাকা সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্মুখীন হয়েছে।
গুমসান এলাকায় বুধবার এক ঘণ্টায় ১৩১.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা বার্ষিক গড় বৃষ্টিপাতের ১০ শতাংশেরও বেশি। এ ছাড়া ৫০টি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে।

দেশটির স্থানীয় সম্প্রচারকারীদের প্রকাশ করা ছবিগুলোতে দেখা গেছে, প্রবল বর্ষণে নদীর পানিতে রাস্তা প্লাবিত হয়েছে।
কিছু এলাকার মানুষ কোমর পানিতে হেঁটে যাচ্ছে। এ ছাড়া ননসানের একটি আবাসিক ভবনও প্লাবিত হয়েছে।

আবহাওয়া দপ্তরের এক কর্মকর্তা ইয়োনহাপ নিউজ এজেন্সিকে বলেন, এ অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়েছে। এমন বর্ষণ সাধারণত ২০০ বছরে একবার দেখা যায়।

দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী লি সাং-মিন এক বিবৃতিতে ভারি বৃষ্টিপাতের সময় মানুষকে ভূগর্ভস্থ পার্কিংয়ের জায়গা, আন্ডারপাস ও পানির স্রোতে যেতে নিষেধ করেছেন।

এর আগে দেশটিতে ২০২২ সালে প্রবল বৃষ্টিপাত ও বন্যায় কমপক্ষে ১১ জন মারা গেছে।

বাংলাদেশ সময়: ২৩:১৩:১০   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ