বঙ্গবন্ধুর সমাধিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

প্রথম পাতা » চট্টগ্রাম » বঙ্গবন্ধুর সমাধিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা
বুধবার, ১০ জুলাই ২০২৪



বঙ্গবন্ধুর সমাধিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটির নেতারা শ্রদ্ধা নিবেদন করেছেন। জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির নেতারা কমিটির সভাপতি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে তারা ফাতিহা পাঠ ও জাতির পিতার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এর আগে মন্ত্রী জেলা ও উপজেলা প্রশাসন এবং গণপূর্ত অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তাদের সাথে নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বহিতে মতামত লিপিবদ্ধ করে স্বাক্ষর করেন।

গত ২৬ জুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং ১৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি দ্বিতীয়বারের মতো সভাপতি ও অ্যাডভোকেট মাহবুবুল বারী চৌধুরী মন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা নেতাকর্মীদের নিয়ে মন্ত্রী ভোরে রাজধানীর সরকারি বাসভবন থেকে সড়কপথে টুঙ্গিপাড়া পৌঁছান। সেখানে গোপালগঞ্জ জেলা এবং টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ এবং মোনাজাত শেষে সন্ধ্যায় তিনি সড়কপথে রাজধানীতে ফেরেন।

বাংলাদেশ সময়: ২৩:০৬:২২   ৫০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ