সাভারে জুয়ার আসর থেকে আটক ৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাভারে জুয়ার আসর থেকে আটক ৬
শুক্রবার, ১২ জুলাই ২০২৪



সাভারে জুয়ার আসর থেকে আটক ৬

সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৬ জুয়ারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে সাভারের আমিনবাজার বড়দেশী বাজারের একটি দোকান থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন: জামালপুরের রাসেল (২৪), একই জেলার শহিদুল ইসলাম (২৭), বিল্লাল হোসেন (৪০), নান্দু মিয়া (৩২), মো. আলম (৩৫) ও শেরপুর জেলার হালিম (৩৭)। তারা সবাই সাভারের আমিনবাজার বরদেশী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন-অর-রশিদ বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমিনবাজারের বরদেশী গ্রামে জুয়ার আসর বসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ইটভাটার পাশে খোলা জায়গা থেকে ছয় জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। জুয়ার আসর থেকে এক বান্ডেল প্লেয়িং কার্ড (তাস) ও নগদ ৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটক জুয়াড়িদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৬:৪৬:২৮   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
দেশের দুর্দশা-দুর্দিনে বিএনপিই দেশ ও জাতির পথের দিশা : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
আমরা কারও পাতানো ফাঁদে পা বাড়াবো না : গয়েশ্বর চন্দ্র
ঐক্যবদ্ধ থেকে বিএনপি’র আদর্শ বাস্তবায়নে নেতা-কর্মীদের প্রতি খাদ্যমন্ত্রীর আহ্বান
বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে : মৎস্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ