স্বাধীনতা বিরোধী প্রেতাত্মারা কোটা আন্দোলনে জড়িত: আইনমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » স্বাধীনতা বিরোধী প্রেতাত্মারা কোটা আন্দোলনে জড়িত: আইনমন্ত্রী
শুক্রবার, ১২ জুলাই ২০২৪



স্বাধীনতা বিরোধী প্রেতাত্মারা কোটা আন্দোলনে জড়িত: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে, ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের ১৭ জন সদস্যকে হত্যা করেছে; সেই প্রেতাত্মারা কোটা আন্দোলনের সঙ্গে জড়িত ও ষড়যন্ত্রে লিপ্ত।

শুক্রবার (১২ জুলাই) সকালে তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি‌।

মন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছেন এবং সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন, সে আদেশ তারা মেনে অবশ্যই তারা ঘরে ফিরে যাবেন।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, তারা জনগণের অসুবিধা ও ভোগান্তি হবে এমন কাজ পরিহার করবে।’

আইনমন্ত্রী বলেন, ‘আর তারা যদি ঘরে ফিরে না যায়, সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সরকারের দায়িত্ব জনগণের সুবিধা ও অসুবিধা দেখা। এখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকার সেখানে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে কসবা-আখাউড়া আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী ঢাকা থেকে ট্রেনযোগে তার নিজ নির্বাচনী এলাকা আখাউড়ায় আসেন। পরে তিনি কসবার উদ্দেশ্যে আখাউড়া ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৪০   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ