মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধে রণক্ষেত্র, আহত অন্তত ১৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধে রণক্ষেত্র, আহত অন্তত ১৫
সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬



মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধে রণক্ষেত্র, আহত অন্তত ১৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের বাগলেরগড় এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগলেরগড় এলাকার মামরুল পক্ষ এবং বিলেত আলী পক্ষের মধ্যে একখণ্ড জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ওই বিতর্কিত জমির দখল ও সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।

প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন গুরুতর জগত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, “জমিসংক্রান্ত বিরোধের জেরে এই সংঘর্ষের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ সময়: ২২:০৩:৫০   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ‘সেবাই প্রথম’-এর উদ্যোগে দুই শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ
সরিষাবাড়ীতে গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
সালাহর ‘ফিফটিতে’ গালাতাসারাইকে উড়িয়ে কোয়ার্টারে লিভারপুল
বার্সেলোনার ৭ গোলের ঝড়ে উড়ে গেল নিউক্যাসল
২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে সাড়ে ৪ কোটি টাকা টোল আদায়
মেসির মাইলফলকের রাতে কনকাকাফ থেকে বিদায় মায়ামির
লঞ্চ দুর্ঘটনা ও ট্রেন লাইনচ্যুতি : তদন্ত ও শাস্তির দাবি জামায়াতের
ইরানের একটি বড় গ্যাসক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
নৌপথে ঘরমুখো মানুষের ঢল, ঘাটে নামতেই পরিবহনের অভাবে ভোগান্তি
জাতীয় ঈদগাহে কী কী নেয়া যাবে, জানালেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ