জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারাই উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের চালিকাশক্তি - ধর্মমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারাই উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের চালিকাশক্তি - ধর্মমন্ত্রী
শুক্রবার, ১২ জুলাই ২০২৪



জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারাই উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের চালিকাশক্তি- ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারাই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মূল চালিকাশক্তি। তাঁরা একসাথে উদ্যোগ গ্রহণ করলে যেকোন কাজ বাস্তবায়ন করা সম্ভব।

আজ সকালে জামালপুরের ইসলামপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মন্ডল মিলনায়তনে ইসলামপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

এ মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন এই সভায় অংশগ্রহণ করে।

ধর্মমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত সোনার বাংলা গড়তে হলে আমাদের সবাইকে নিজের অবস্থান থেকে কাজ করতে হবে। প্রতিটি সেক্টরেই আমরা যাতে উন্নয়ন ঘটাতে পারি সেজন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সরকারের সকল উন্নয়ন কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। দেশের উন্নয়নে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আঃ সালাম, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুথীঁ, সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মানিকুল ইসলাম, অধ্যক্ষ জামাল আব্দুল নাছের চৌধুরী চার্লেছসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৭:২১   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ