ভোলায় প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক
রবিবার, ১৪ জুলাই ২০২৪



ভোলায় প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক

জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আওলাদ হোসেন আলাউদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ভোররাতে উপজেলার টবগী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাকিমুদ্দিন বেড়িবাদ সংলগ্ন চৌরাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আলাউদ্দিন লালমোহন উপজেলার কলমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত আজাহার মীরের ছেলে।
দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি দল। এ সময় যাত্রীবাহী একটি থ্রি হুইলারে তল্লাশি চালিয়ে আলাউদ্দিনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগের ভিতর থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, আটক আলাউদ্দিন একজন পেশাদার মাদক বিক্রেতা। সে ঢাকা থেকে ইয়াবা নিয়ে আসে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:২২:২০   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ