শিক্ষার্থীরা শেখানো বুলি আওড়াচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার্থীরা শেখানো বুলি আওড়াচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪



শিক্ষার্থীরা শেখানো বুলি আওড়াচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ভুল করছেন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

কোটা আন্দোলন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্দোলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েনি। শিক্ষার্থীরা যেন ধ্বংসাত্মক কার্যক্রমের লিপ্ত না হয়।

শিক্ষার্থীদের আন্দোলন পরিহার করে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘আন্দোলনের নামে ধ্বংসাত্মক কিছু করলে, ভাঙচুর করা হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে এই নির্দেশ দেয়া হয়েছে।’

আসাদুজ্জামান আরও বলেন, ‘আমি মনে করি শিক্ষার্থীরা সরে যাবে। রাস্তা অবরোধ করে আন্দোলন ঠিক হচ্ছে না। কোটা নিয়ে ছাত্রদের মধ্যে মতভেদ থাকতেই পারে। কেউ কাউকে কষ্ট না দিয়ে তাদের দাবি জানাবে। শিক্ষার্থীরা আন্দোলন ত্যাগ করে আদালতে যেতে পারে বা যোগাযোগ করতে পারে।’

বিভিন্ন মহল থেকে আন্দোলনে উসকানি দেয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কারও পরামর্শে ভাঙচুর করলে, জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’

সারা বিশ্বে কোটা সিস্টেম রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অনগ্রসর জাতিগোষ্ঠীকে সমতায় আনার জন্যই কোটা সিস্টেম।’

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩১   ৩৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার
রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের
বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক
সৌদিতে কালকিনির প্রবাসীর মৃত্যু, লাশ ফেরাতে আকুতি
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
দ্বিপক্ষীয় ও বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আগ্রহ
সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপি’র নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ