কোটা আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের খবর বিশ্ব গণমাধ্যমে

প্রথম পাতা » আন্তর্জাতিক » কোটা আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের খবর বিশ্ব গণমাধ্যমে
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪



কোটা আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের খবর বিশ্ব গণমাধ্যমে

বাংলাদেশে কোটা সংস্কারের দবিতে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবর ওঠে এসেছে বিশ্ব গণমাধ্যমে। গত কদিন ধরে চলা এ আন্দোলন সহিংসতায় রূপ নেয়ায় বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী সব গণমাধ্যম গুরুত্বের সঙ্গে এ বিষয়ে খবর পরিবেশন করছে।

বুধবার (১৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় ‘ বাংলাদেশে চাকরি কোটা নিয়ে বিক্ষোভে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, বাংলাদেশের রাজধানী ঢাকায় চাকরির কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। এছাড়া অনির্দিষ্টকালের জন্য সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে দাঙ্গা পুলিশের পাশাপাশি আধা-সামরিক বাহিনী বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়।

এ সময় ‘আমরা আমাদের ভাইদের রক্ত বৃথা যেতে দেব না’ বলে বিক্ষোভরত শিক্ষার্থীরা স্লোগান দেয়।

একই দিনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ‘কোটা বিরোধী বিক্ষোভে সহিংসতা, হত্যার তদন্তের নির্দেশ সরকারের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছোড়ে। চলমান বিক্ষোভকে ঘিরে সহিংস সংঘর্ষে ছয়জন নিহত ও অনেক আহতের একদিন পর বুধবার (১৭ জুলাই) এ ঘটনা ঘটে।

বিশ্ব গণমাধ্যমে কোটা আন্দোলকারী ও পুলিশের সংঘর্ষের খবর

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করার পরই বিক্ষোভ সহিংসরূপ নেয়। এ সময় শিক্ষার্থীদের ‘আমরা আমাদের ভাইদের রক্ত ​​বৃথা যেতে দেব না’ বলে স্লোগানে দিতে দেখা গেছে।

এছাড়াও সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিক্ষোভের পর কর্তৃপক্ষ বুধবার থেকে দেশের সব সরকারি ‍ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

এদিন সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘হত্যাকাণ্ডের তদন্তে সরকার বিচার বিভাগীয় কমিটি গঠন করবে।

এছাড়াও মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস ‘কোটা বিরোধী বিক্ষোভে সহিংসতা, হত্যার তদন্তের নির্দেশ সরকারের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছোড়ে। চলমান বিক্ষোভকে ঘিরে সহিংস সংঘর্ষে ছয়জন নিহত ও অনেক আহতের একদিন পর বুধবার (১৭ জুলাই) এ ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:১৮   ৩৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ