আজ থেকে আর আন্দোলনের প্রয়োজন নেই : আইনমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ থেকে আর আন্দোলনের প্রয়োজন নেই : আইনমন্ত্রী
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪



আজ থেকে আর আন্দোলনের প্রয়োজন নেই : আইনমন্ত্রী

কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের সঙ্গে আজকেই আলোচনায় বসতে চায় সরকার। এ ব্যাপারে আইনমন্ত্রী আনিসুল হক এবং শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) এক সংবাদ সন্মোলনে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের সকল দাবির পক্ষে নীতিগত ভাবে একমত সরকার। আমরা তাদের সাথে বসব, তারা যখনই বসবে আমরা রাজি আছি, আজকে বসলেও আমরা বসবো। শিক্ষার্থীরা চাইলে আজ বিকেলেই বৈঠকটি হতে পারে।

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

অন্যদিকে কোটা নিয়ে আপিল বিভাগে আগামী ৭ আগস্ট শুনানির দিন নির্ধারিত আছে। শুনানির সময় এগিয়ে আনার জন্য আগামী রোববার আদালতে সরকার পক্ষ আবেদন করবে বলে জানান আইনমন্ত্রী। এসময় তিনি শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রত্যাহার করার জন্য আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:১৩   ৩১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার
রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের
বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক
সৌদিতে কালকিনির প্রবাসীর মৃত্যু, লাশ ফেরাতে আকুতি
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
দ্বিপক্ষীয় ও বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আগ্রহ
সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপি’র নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ