মা-বাবা হলেন তারকা দম্পতি রিচা-আলী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মা-বাবা হলেন তারকা দম্পতি রিচা-আলী
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪



মা-বাবা হলেন তারকা দম্পতি রিচা-আলী

মা-বাবা হলেন বলিউডের তারকা দম্পতি রিচা চাড্ডা ও আলী ফজল। মঙ্গলবার (১৬ জুলাই) কন্যা সন্তানের জন্ম দেন রিচা চাড্ডা। বৃহস্পতিবার (১৮ জুলাই) যৌথ এক বিবৃতিতে এ ঘোষণা দেন রিচা-আলী। এটি দম্পতির প্রথম সন্তান।

এ বিবৃতিতে বলা হয়েছে, ‘১৬ জুলাই একটি সুস্থ কন্যা সন্তানের আগমনের ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত, উচ্ছ্বসিত! আমাদের গোটা পরিবার আনন্দিত। শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ জানাই!’ তবে কন্যার নাম কি রেখেছেন তা প্রকাশ করেননি এই দম্পতি।

‘ফুকরে’ সিনেমার শুটিং সেটে রিচা চাড্ডা এবং আলী ফজলের পরিচয়। সেখান থেকেই তাদের প্রেমের সূত্রপাত। ২০২২ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।

রিচা চাড্ডা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’। সঞ্জয় লীলা বানসালি নির্মিত সিরিজটি গত ১ মে নেটফ্লিক্সে মুক্তি পায়। এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ, রিচা চাড্ডা। মুক্তির পর ভূয়সী প্রশংসা কুড়ায় সিরিজটি।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:০৬   ৪৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ