বিজিবির অভিযানে ১৬ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজিবির অভিযানে ১৬ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪



বিজিবির অভিযানে ১৬ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

জয়পুরহাট ২০ বিজিবির বিশেষ টহল দল অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পাচারের চেষ্টাকালে দুই কেজি ৪৬৬ গ্রাম ওজনের সাপের বিষ উদ্ধার করেছে।

গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মালিকবিহীন অবস্থায় দিনাজপুরের বিরামপুর উপজেলা সীমান্তের নিকটবর্তী এলাকা থেকে বিষয়গুলো উদ্ধার করা হয়। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ পিএসসি, এলএসসি আজ শুক্রবার (২৬ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার নির্দেশনায় ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধীন ঘাসুরিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আনিছুর রহমানের উপস্থিতিতে বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
টহল দল সীমান্ত পিলার ২৮৯/৪১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে দক্ষিণ দামোদরপুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় দুটি কাচের পাত্রে উল্লেখিত পরিমাণ সাপের বিষ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৬ কোটি দুই লাখ ৯০ হাজার টাকা বলে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:০৫:২০   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ