মা হারালেন ফারহা খান-সাজিদ খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মা হারালেন ফারহা খান-সাজিদ খান
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪



মা হারালেন ফারহা খান-সাজিদ খান

ভারতের চলচ্চিত্র নির্মাতা ফারহা খান ও সাজিদ খানের মা মেনকা ইরানি আর নেই। ২৬ জুলাই (শুক্রবার) শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

কিছুদিন আগেই ফারহা খান একটি ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছিলেন যে, তার মায়ের একাধিক অস্ত্রোপচার হয়েছে।
১২ জুলাই মায়ের জন্মদিনে একটি নোট লিখেছিলেন তিনি। জানিয়েছিলেন, কিভাবে মা-ই ছিল তার শক্তির উৎস।

বাবাকে অনেক আগেই হারিয়েছিলেন সাজিদ আর ফারহা। তাদের বাবা কামরান খান একজন অভিনেতা, প্রযোজক এবং পরিচালক ছিলেন।
এর আগে বিগ বসে সাজিদকে বলতে শোনা গিয়েছিল, বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য মাত্র ৩০ টাকা ছিল তাদের কাছে। সেই সময় সাহায্য চেয়ে লোকের বাড়িতে বাড়িতে ঘোরেন তিনি। সেই সাহায্য করতে এগিয়ে আসেন সালমান খানের বাবা সেলিম খান।

ফারহা খান ও সাজিদ খান উভয়েই বলিউডের প্রভাবশালী ব্যক্তিত্ব।
নাচের কোরিওগ্রাফার হিসেবে ক্যারিয়ার শুরু করা ফারহা এরপর সিনেমার পরিচালনায়ও সফল হন। শাহরুখ খানকে নিয়ে ‘ম্যায় হু না’, ‘ওম শান্তি ওম’, এবং ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো সিনেমা তৈরি করেছেন তিনি। তার ভাই সাজিদ খানও বলিউডের পরিচালক ও প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ‘হাউসফুল’, ‘হেই বেবি’র মতো জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮:১০:৫০   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ