মিয়ানমারে বাংলাদেশসহ ছয় দেশের নিরাপত্তা বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » মিয়ানমারে বাংলাদেশসহ ছয় দেশের নিরাপত্তা বৈঠক
শনিবার, ২৭ জুলাই ২০২৪



মিয়ানমারে বাংলাদেশসহ ছয় দেশের নিরাপত্তা বৈঠক

বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দেশের জাতীয় নিরাপত্তা প্রধানরা আলোচনার জন্য মিয়ানমারে গেছেন বলে শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে৷ মিয়ানমার জান্তার এ আমলে এটি একটি বিরল ঘটনা৷

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দেশগুলোর বাণিজ্য বিষয়ক জোট বিমসটেকের বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা প্রধানরা বৃহস্পতিবার মিয়ানমারে গেছেন৷ দেশটির রাষ্ট্রীয় সংবাদপত্র দ্য গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার এ খবর জানিয়েছে৷

শুক্রবার আলোচনা শুরুর আগে বিমসটেকের সদস্যরাষ্ট্রের দেশগুলোর নিরাপত্তা প্রধানরা মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান মিন অং হ্লাংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন৷ সেখানে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি ও স্থিতিশীলতা, মাদক নির্মূল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং মানব পাচার রোধে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে বলে জানিয়েছে পত্রিকাটি৷

২০২১ সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর ভিন্নমতাবলম্বীদের দমন শুরু হয়৷ সম্প্রতি তারা রোহিঙ্গাসহ বিভিন্ন সংখ্যালঘু নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর বিরোধের মুখে পড়ে৷ এই মুহূর্তে মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি সরকারের পিপলস ডিফেন্স ফোর্সের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে৷ মানবাধিকার সংগঠনগুলো জান্তার দমন-পীড়নের সমালোচনা করছে৷ মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ডের সীমান্ত রয়েছে৷ বেশিরভাগ পশ্চিমা দেশ মিয়ানমারে সামরিক সরকারকে স্বীকৃতি না দেয়ার অংশ হিসেবে নতুন করে কোনো দূত পাঠায়নি৷
জাতিসংঘও জান্তার দূতকে মেনে নেয়নি৷ বরং অং সান সু চির সরকারের দূতকেই দেশটির প্রতিনিধি মনে করে৷ দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতেও জান্তা সরকারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না৷

বাংলাদেশ সময়: ১৬:০৪:২৯   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
সদরপুরে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সদরপুরে যাত্রী সেজে অটো চুরি, অবশেষে পুলিশের হাতে চোরচক্রের ৪ সদস্য আটক
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ