কামালা হ্যারিসকে এবার ইহুদিবিদ্বেষী বললেন ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » কামালা হ্যারিসকে এবার ইহুদিবিদ্বেষী বললেন ট্রাম্প
শনিবার, ২৭ জুলাই ২০২৪



কামালা হ্যারিসকে এবার ইহুদিবিদ্বেষী বললেন ট্রাম্প

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ এড়িয়ে যাওয়ায় প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসকে ইহুদিবিরোধী বলে মন্তব্য করেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার (২৬ জুলাই) দক্ষিণ ফ্লোরিডায় আয়োজিত ধর্মীয় এক বৈঠকে ট্রাম্প বলেন, কামালা ইহুদিদের পছন্দ করেন না। তিনি ইসরাইলকে পছন্দ করেন না। এটি এমনই হয় এবং সব সময় এমনই হবে। তার পরিবর্তন হবে না।

বার্তা সংস্থা এএফপি প্রতিবেদনে বলা হয়েছে, কামালা হ্যারিসের স্বামী একজন ইহুদি। তিনি নেতানিয়াহুর বক্তৃতায় অংশগ্রহণ করেননি। ওই সময় তিনি আগেই নির্ধারিত একটি প্রচারণা সভায় অংশ নিয়েছেন।

কট্টর ডানপন্থিদের আয়োজিত ঘণ্টাব্যাপী বক্তব্যে ট্রাম্প পুলিশিং, অভিবাসন এবং পরিবেশ সম্পর্কে হ্যারিসের পূর্ববর্তী বিবৃতির বৈধতার প্রশ্ন উত্থাপন করেন।

এর আগে বুধবার (২৪ জুলাই) নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শ্যারলটে প্রথম নির্বাচনী প্রচারণায় কামালা হ্যারিসকে ‘উগ্র বামপন্থি উন্মাদ’ বলে উল্লেখ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

গর্ভপাতের বিষয়ে কামালা হ্যারিসের অবস্থান নিয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তিনি (কামালা হ্যারিস) শিশুদের ‘মৃত্যুদণ্ডের’ পক্ষে ছিলেন।
ট্রাম্প বলেন, তিনি (কামালা হ্যারিস) একজন উগ্র বামপন্থি উন্মাদ। তিনি আমাদের দেশকে ধ্বংস করে দেবেন। আমরা এটি হতে দেব না।

এছাড়াও, তিনি হ্যারিসকে বাইডেনের অভিবাসন নীতি নিয়ে অতি উদারবাদী চালিকাশক্তি হিসেবে অভিযুক্ত করেন।

গত সপ্তাহে (২১ জুলাই) অনেকটা অপ্রত্যাশিতভাবে বাইডেন তার প্রার্থিতা প্রত্যাহার করেন। একই সঙ্গে ডেমোক্রেট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম ঘোষণা দেন।

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিস এরই মধ্যে ডেমোক্রেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিদের সমর্থন পেয়েছেন। আগস্টে পার্টির জাতীয় কনভেনশনে তাকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হতে পারে।

বাংলাদেশ সময়: ১৬:১৫:২৩   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ