প্যারিস অলিম্পিকের প্রথম স্বর্ণ চীনের

প্রথম পাতা » খেলাধুলা » প্যারিস অলিম্পিকের প্রথম স্বর্ণ চীনের
শনিবার, ২৭ জুলাই ২০২৪



প্যারিস অলিম্পিকের প্রথম স্বর্ণ চীনের

চলমান অলিম্পিক গেমসে ফুটবলসহ কয়েকটি ইভেন্ট আগেই শুরু হলেও পদকের লড়াই শুরু হয়েছে আজ থেকে। অলিম্পিকের ৩৩তম আসরের প্রথম স্বর্ণ জিতেছে চীনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি।

শনিবার (২৭ জুলাই) শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র ইভেন্টের ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে ১৬–১২ পয়েন্টে হারিয়েছে চীনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি। এতে আসরের প্রথম পদক জিতেছেন তারা।

এই ইভেন্টে রুপা জিতেছে দক্ষিণ কোরিয়া এবং ব্রোঞ্জ জিতেছে কাজাখস্তান। ব্রোঞ্জের লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ–আনা ইয়ানসেন জুটিকে হারিয়েছে কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম–লে আলেক্সান্দ্রা জুটি।

ফ্রান্সের শিল্প-সাহিত্য ও ভালোবাসার শহর প্যারিস। আর এই শহরটিতেই গতকাল (শুক্রবার) রাতে জমাকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে বিশ্বের সবচেয়ে বৃহত্তর ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক গেমসের।

বাংলাদেশ সময়: ১৬:১৭:২৩   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ