উন্নয়ন কাজ মনিটরিং জোরদার করার নির্দেশ গণপূর্তমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » উন্নয়ন কাজ মনিটরিং জোরদার করার নির্দেশ গণপূর্তমন্ত্রীর
রবিবার, ২৮ জুলাই ২০২৪



উন্নয়ন কাজ মনিটরিং জোরদার করার নির্দেশ গণপূর্তমন্ত্রীর

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও এর অধীন সকল দপ্তর/সংস্থার উন্নয়নমূলক কার্যক্রম মনিটরিং জোরদার করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। রবিবার (২৮ জুলাই) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মাসিক এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচী) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন। তিনি উন্নয়ন কাজ পরিদর্শন শেষে পরিদর্শণ প্রতিবেদন আবশ্যিকভাবে মন্ত্রণালয়ে প্রেরণ করতে বলেন।

এছাড়া যথাসময়ে দপ্তর/সংস্থার অনুকূলে অর্থছাড় এবং যাদের গবেষণা করার সুযোগ রয়েছে সেসব দপ্তর/সংস্থার গবেষণাখাতে অর্থবরাদ্দ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। সরকারি ক্রয় কার্যক্রমে মানসম্মত দেশীয় পণ্য বিশেষ করে লিফটসহ দেশে উৎপাদিত বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ক্রয়ের জন্য তিনি নির্দেশ প্রদান করেন। সরকারি ক্রয় কার্যক্রমে প্রচলিত আর্থিক বিধিবিধান বিশেষ করে পিপিআর- ২০০৮ ও ফিনাসিয়াল বুলস যেন যথাযথভাবে মেনে চলা হয় সে ব্যাপারে তিনি সবাইকে সর্তক থাকতে বলেন।

উল্লেখ্য যে ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসুচীর জন্য মোট ৬০৮১.৮০ কোটি টাকা বরাদ্দ ছিল। ৩০ জুন ২০২৪ খ্রি. পর্যন্ত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৯৫.৭৬% যা গতবছর একই সময়ে ছিলো ৮৮.৭৬%। এক্ষেত্রে এবছর জাতীয় অগ্রগতি ৮০%।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নবীরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ শামীম আখতার, রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সিদ্দিকুর রহমান সরকার, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্স ইনস্টিটিউটের মহাপরিচালক আশরাফুল আলম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউল হকসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও এর অধীন সকল দপ্তর/সংস্থার প্রধানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১০:৩১   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্লোজাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের চূড়ায় মেসি
আল কোরআন ও আল হাদিস
বন্দরে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আওয়ামী লীগের কেউ নিষিদ্ধ কার্যক্রম করলে ছাড় নেই: সাখাওয়াত
প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর
বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি পর্যালোচনা প্রক্রিয়াধীন : বিদ্যুৎমন্ত্রী
দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছেছেন
পোগলদিঘায় কৃষকদল নেতা আব্দুল মান্নানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
নাশকতা প্রতিরোধে সালথা থানা পুলিশের ব্যতিক্রমী মহড়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ