গোপালগঞ্জে ২৩ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে ১০০ বৃক্ষের চারা বৃক্ষরোপণ

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে ২৩ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে ১০০ বৃক্ষের চারা বৃক্ষরোপণ
সোমবার, ২৯ জুলাই ২০২৪



গোপালগঞ্জে ২৩ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে ১০০ বৃক্ষের চারা বৃক্ষরোপণ

গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির আওতায় ২৩ আনসার ব্যাটালিয়ানের পক্ষ থেকে ১০০ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় শহরতলীর বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন অফিস ক্যাম্পাসে একটি ফলজ বৃক্ষের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন ২৩ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক ও অধিনায়ক (চলতি দায়িত্ব) মোঃ মনজুর মোর্শেদ।
এরপর ২৩ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে সড়কের পাশে ও ব্যাটালিয়ন অফিস চত্বরে ১ শ’টি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।
এ সময় ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ মামুন হাওলাদার, কোম্পানি কমান্ডার মোঃ মিজানুর রহমান তুহিন এবং বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যগন উপস্থিত ছিলেন।
২৩ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক ও অধিনায়ক (চলতি দায়িত্ব) মোঃ মনজুর মোর্শেদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র দাবদাহ সৃষ্টি হচ্ছে। এ থেকে মুক্তি পেতে বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। এছাড়াও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, খাদ্যের যোগান, আর্থিক উন্নয়ন ও পাখির আবাসস্থল রক্ষায় বৃক্ষরোপণ জরুরী। তাই বৃক্ষরোপণের উত্তম সময় আষাঢ়-শ্রাবণ মাসে আমরা বৃক্ষরোপণ করলাম। তাই আমরা সবাইকে বৃক্ষ রোপণে আহব্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬:২০:৪৭   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
গোপালগঞ্জে ১২৮৫ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ