কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি-জামায়াত-শিবির দেশে ধ্বংসযজ্ঞ চালায় : সুপ্রিম কোর্ট বার

প্রথম পাতা » আইন আদালত » কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি-জামায়াত-শিবির দেশে ধ্বংসযজ্ঞ চালায় : সুপ্রিম কোর্ট বার
বুধবার, ৩১ জুলাই ২০২৪



কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি-জামায়াত-শিবির দেশে ধ্বংসযজ্ঞ চালায় : সুপ্রিম কোর্ট বার

কোটা আন্দোলনের সময় সাধারণ ছাত্রদের উপর ভর করে বিএনপি-জামায়াত-শিবির সারা দেশে ধ্বংসযজ্ঞ চালায় এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) শহীদ সফিউর রহমান মিলনায়তনে-‘বিএনপি-জামায়াত-শিবির কর্তৃক স্বাধীনতা ও দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে’ এক সংবাদ সম্মেলনে আজ এ অভিযোগ তুলেন সমিতির সম্পাদক শাহ মঞ্জরুল হক। সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হকসহ কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত ১০ জনের উপস্থিতিতে আজ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শাহ মঞ্জুরুল হক বলেন, গতকাল ৩০ জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত-শিবিরের দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তিনি বলেন, কোটা আন্দোলনের সময় সাধারণ ছাত্রদের উপর ভর করে বিএনপি-জামায়াত-শিবির সারা দেশে ধ্বংসযজ্ঞ চালায় এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে। বর্তমানে দেশ বিরোধী ষড়যন্ত্রকারী বিএনপি-জামায়াত দেশ ও জনগণের জানমালের ক্ষতি করে বাংলাদেশকে একটি মৌলবাদী ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে তৎপর। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে একটি সমৃদ্ধ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে এ অনাকাক্সিক্ষত ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে সরকার আন্তরিকভাবে দাঁড়িয়েছেন এবং ছাত্রদের সকল দাবী মেনে নিয়েছেন। ভবিষ্যতে বাংলাদেশ যেন এমন পরিস্থিতির সম্মুখিন না হয়, সে জন্য সরকার ও বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ।
শাহ মঞ্জরুল হক বলেন, সুপ্রিম কোর্ট বার বাংলাদেশের জনগণের সাথে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় সম্পদ, আইন-শৃংখলা ও জনজীবন রক্ষায় বদ্ধ পরিকর। তাই সুপ্রিম কোর্ট বার স্বাধীনতা বিরোধী চক্রের দেশ বিরোধী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মোট কার্যনির্বাহী কমিটির ১৪ জন সদস্যের মধ্যে গত নির্বাচনে ১০টি পদ পায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদে সমর্থিতরা। আর বাকি চারটি পেয়েছিল জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য সমর্থকরা।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৩২   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


রামিসা হত্যা মামলার চার্জশিট ও বিচার নিয়ে যা জানালেন আইনমন্ত্রী
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ময়মনসিংহে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড
কিশোরীকে দেহব্যবসায় বাধ্য করার দায়ে ৭ বছরের কারাদণ্ড
কারাগারে আইভির জামিননামা এখনো পৌঁছায়নি
সব মামলায় আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই
ময়মনসিংহে কৃষক হত্যায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩
লিগ্যাল এইড সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার : আইনমন্ত্রী
জামালপুরে ৩ পৃথক ধর্ষণ মামলার রায়, ৩ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের কারাদণ্ড
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ