ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
বুধবার, ৩১ জুলাই ২০২৪



ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

জেলায় আজ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন করা হচ্ছে।
বুধবার সকালে এ উপলক্ষে জেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে শেষ হয়।
পরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে জেলাপরিষদ মিলনায়তনে আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
এ সময় জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমেন টুলু, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাহিন মজীদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম আলী নেওয়াজ পলাশ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন প্রমূখ।
এর আগে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। পরে জেলা পর্যায়ে মৎস্য উৎপাদনে সফলতার জন্য তিনজন মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া জেলা প্রশাসক অফিস সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।
অন্যদিকে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংশ্লিষ্ট সব অংশীজনের অংশগ্রহণে জেলা ও উপজেলার মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময়, গুরুত্বপূর্ণ এলাকায় পুকুর ও জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান, সুফল ভোগীদের মধ্যে উপকরণ বিতরণসহ বিভিন্ন আয়োজন রয়েছে সপ্তাহজুড়ে।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৪০   ৪১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ