সেবার মান আরো উন্নত করার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি ধরে রাখতে হবে - বিমান ও পর্যটন মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সেবার মান আরো উন্নত করার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি ধরে রাখতে হবে - বিমান ও পর্যটন মন্ত্রী
বুধবার, ৩১ জুলাই ২০২৪



সেবার মান আরো উন্নত করার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি ধরে রাখতে হবে - বিমান ও পর্যটন মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, সেবার মান আরো উন্নত করার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি ধরে রাখতে হবে।আজ রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বোর্ড মিটিং শেষে হোটেলটির কর্মচারী ইউনিয়নের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকতে হলে সেবার মান বৃদ্ধি ও অতিথিদের চাহিদা অনুযায়ী নতুন সেবা চালুুকরণের কোন বিকল্প নেই।

মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। গত ১৫ বছরে বাংলাদেশের অন্যসব সেক্টরের মত পর্যটন ও হসপিটালিটি সেক্টরেও ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে । উন্নয়নের এই ধারাকে বজায় রাখতে আমাদের সকলের আন্তরিকভাবে কাজ করতে হবে।

মতবিনিময় কালে মন্ত্রী হোটেলের কর্মচারীদের দাবি-দাওয়া সম্পর্কে অবহিত হন এবং তাদের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম বেঞ্জামিন নিয়াজী, সোনারগাঁও হোটেল কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল চন্দ্র মজুমদার এবং সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম প্রমুখ।

উল্লেখ্য, এর আগে গত ৩০-৭-২০২৪ খ্রিস্টাব্দ তারিখে মন্ত্রী হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ড সদস্য ও কর্মচারী ইউনিয়নের সাথেও মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২২:১৭:৫৪   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিসি অফিস থেকে চানমারী সড়ক পরিষ্কার: ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ