ক্ষতিগ্রস্থ মেট্রো রেল ও সেতু ভবন পরিদর্শন করলেন সংসদীয় কমিটি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্ষতিগ্রস্থ মেট্রো রেল ও সেতু ভবন পরিদর্শন করলেন সংসদীয় কমিটি
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪



ক্ষতিগ্রস্থ মেট্রো রেল ও সেতু ভবন পরিদর্শন করলেন সংসদীয় কমিটি

ঢাকা, ১ আগস্ট ২০২৪ : কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ মেট্রোরেল মিরপুর ১০ স্টেশন, বনানীর সেতু ভবন এবং বিআরটিএ ভবন পরিদর্শন করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

আজ বৃহস্পতিবার (১লা আগস্ট) দুপুরে কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিক, এমপি ও সদস্য মোঃ মুজিবুল হক, এমপি এবং আব্দুল্লাহ-আল-কায়সার, এমপি এ সকল সরকারি স্থাপনা পরিদর্শন করেন।

সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিক, এমপি বলেন, জনগনের কল্যাণেই মেট্রোরেলের মতো উন্নয়ন প্রকল্পগুলো সরকার গ্রহন করেছে। কিন্তু নাগরিকের দুর্দশা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী মেট্রো রেল, সেতু ভবন ও বিআরটিএ অফিসে হামলা করে। কমিটি ধ্বংসের ক্ষয়ক্ষতি নিরুপন করে দ্রুত মেট্রোরেল কিভাবে পুনরায় চালু করা যায় সে বিষয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবে। এসময় সাধারণ মানুষও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সরকারী সম্পত্তির নিরাপত্তা রক্ষা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সভাপতি।

পরিদর্শন কালে সেতু বিভাগের সিনিয়র সচিব, সড়ক বিভাগের সচিব, বিআরটিএর চেয়ারম্যান, মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কমিটি সচিব ও সভাপতির একান্ত সচিবসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৩:১৯   ১০৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ