একাত্তরের অপশক্তিই রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ক্ষতি করেছে : পার্বত্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » একাত্তরের অপশক্তিই রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ক্ষতি করেছে : পার্বত্য প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪



একাত্তরের অপশক্তিই রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ক্ষতি করেছে : পার্বত্য প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, একাত্তরের অপশক্তিই রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ক্ষতি সাধন এবং দেশের চলমান উন্নয়নের ধারা ব্যাহত করেছে।
আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার টাউন হলে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার অনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। মেলায় ২৫টি স্টলে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের সমন্বয়ে প্রায় ১ হাজার চারার প্রদর্শনী হয়।
কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজাকার, আলবদর, আলশামসের দোসরদের অন্যায় ও অপরাধমূলক কাজকে রুখে দিতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে নিরন্তর কাজ করছেন এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার ব্রত নিয়ে এগিয়ে চলেছেন।
আজকের ছাত্রছাত্রী আগামি দিনের ভবিষ্যত এ কথা উল্লেখ করে তিনি বলেন, আজকের ছাত্র-ছাত্রীরাই একদিন এদেশের নেতৃত্ব দিবেন। তারাই হবেন প্রজ্ঞাবান, বুদ্ধিমত্তার অধিকারী, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর।
প্রতিমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ অভিযান এদেশকে বাসযোগ্য করে তুলবে এবং পরিবেশকে বাঁচাবে। বনকে সংরক্ষণ করলেই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা রক্ষা পাব। পরিবেশ দূষণমুক্ত রাখা সম্ভব হবে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. দিদারুল আলম, ভারত প্রত্যাগত শরণার্থি পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়–য়া, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিপ্তরের কর্মকর্তা মো. বাছিরুল আলম, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম, খাগড়াছড়ি সদর থানার ওসি মো. তানভীর হাসান, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, পাজেপ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা ও নীলোৎপল খীসা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪১:৪৭   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


শিপইয়ার্ডগুলোকে পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালনা করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
‘সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে ছিল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড’
খেলাধুলাকে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার - অর্থমন্ত্রী
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী
চট্টগ্রামে গ্যাসের জন্য অটোরিকশার চালকদের সড়ক অবরোধ
সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮
কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষে নিহত ৪
চট্টগ্রাম বন্দরে ভাসমান গুদামের বিরুদ্ধে যৌথ অভিযান, ২৪ জেলের কারাদণ্ড
ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে
মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি: গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ