চীনে প্রবল বৃষ্টি ও ভূমিধসে ৩০ জনের প্রাণহানি

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনে প্রবল বৃষ্টি ও ভূমিধসে ৩০ জনের প্রাণহানি
শুক্রবার, ২ আগস্ট ২০২৪



চীনে প্রবল বৃষ্টি ও ভূমিধসে ৩০ জনের প্রাণহানি

টাইফুন গায়েমির প্রভাবে শুরু হওয়া কয়েকদিনের প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে চীনের হুনান প্রদেশে অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় এখনো ৩৫ জন নিখোঁজ রয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

চীনের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় হুনানের জিজিয়াং জেলায় রেকর্ড ৬৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি এখনও ঝরছে।

বৃহস্পতিবার থেকে বিভিন্ন উপদ্রুত এলাকায় শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে নিজেদের প্রতিবেদনে বলা হয়েছে।

হুনান প্রদেশটি পাহাড়ি অঞ্চল এবং স্থলবেষ্টিত। চলতি বছর চীনের এই অঞ্চলটিতে আবহাওয়াগত বিপর্যয় ঘটেছে বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি। কর্মকর্তারা জানিয়েছেন, গত জুলাই মাসজুড়ে যে তাপপ্রবাহ বয়ে গেছে হুনানের ওপর দিয়ে, তা ভেঙে ফেলেছে গত ৬ দশকের রেকর্ড।

উল্লেখ্য, গায়েমি চলতি বছর চীনের উপকূলে আঘাত হানা তৃতীয় ও সবচেয়ে শক্তিশালী টাইফুন। এর আগে গায়েমি ফিলিপাইন ও তাইওয়ানে তাণ্ডব চালায়। এই দুই দেশে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজনের প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:০৬   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ