সোমবার থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোমবার থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা
রবিবার, ৪ আগস্ট ২০২৪



সোমবার থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা

তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত কারফিউর কারণে এ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সচিব জানান, আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
পরবর্তীতে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে রবিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় শহর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:২৫   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
প্রতিষ্ঠান শক্তিশালী না হলে গণতন্ত্র টেকসই হবে না: রুহুল কবির রিজভী
সোনারগাঁওয়ে দুই প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৫ জনের কারাদণ্ড
সংসদে আরও পাঁচটি স্থায়ী কমিটি গঠন
যানজট নিরসন ও অবৈধ যান নিয়ন্ত্রণে কঠোর হওয়ার ঘোষণা নাসিক প্রশাসকের
নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ভোলার ইলিশা পর্যন্ত সরাসরি ফেরি সার্ভিসের উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ