হিলি স্থলবন্দরে রেকর্ড পরিমাণে র্কাঁচামরিচ আমদানি

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » হিলি স্থলবন্দরে রেকর্ড পরিমাণে র্কাঁচামরিচ আমদানি
রবিবার, ৪ আগস্ট ২০২৪



হিলি স্থলবন্দরে রেকর্ড পরিমাণে র্কাঁচামরিচ আমদানি

জেলার হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণে র্কাঁচামরিচ আমদানি করা হয়েছে। গত দু’দিন ভারত থেকে ৪০৭ টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে।
আজ রোববার সকাল থেকে ১৮ থেকে ২২টি ট্রাকে কাঁচামরিচ আমদানি কার্যক্রম চলমান থাকছে। বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি বাড়ায় পাইকারী বাজারে কেজিতে দাম কমেছে ৩০ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।
হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক এ্যাসোয়েশনের সভাপতি হারুনুর রশিদ হারুন মোবাইল ফোনে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতীয় ১৮টি ট্রাকে ১৯১টন কাঁচামরিচ আমদানি হয়েছে। সরকার আমদানির অনুমতি দেওয়ার পর ভারত থেকে কাঁচামরিচ আমদানি গত এক সপ্তাহ থেকে চলমান রয়েছে। গত পরশু শুক্রবার ভারতীয় ২২টি ট্রাকে ২১৬টন অর্থাৎ রেকর্ড পরিমাণ কাঁচা মরিচ আমদানি হয়েছে।
শনিবার হিলি স্থলবন্দর ও কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বন্দরে পাইকারী বাজারে মানভেদে ১৩০ থেকে ১৩৫ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। আর সেই কাঁচামরিচ খুচরা পর্যায়ে ১৬০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। প্রতিটি দোকানে আমদানিকৃত কাঁচামরিচ সাজিয়ে রেখেছেন।
হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, অতি বৃষ্টি আর বন্যার কারণে দেশে কাঁচা মরিচের উৎপাদন নেই বললেই চলে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা বন্দরে ভিড় জমাচ্ছেন। তাই আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, আগে প্রতিদিন ৮ থেকে ১০টি গাড়ি করে কাঁচামরিচ আমদানি হলেও গতকাল শনিবার ২২টি ভারতীয় ট্রাকে ২১৬ টন ও গতপরশু শুক্রবার ১৮টি ভারতীয় ট্রাকে ১৯১ টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:১৬   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


সরকার প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য ফেসিলেটেড করবে: বাণিজ্যমন্ত্রী
রাজধানীর গাবতলীর ভিএইচটি সেন্টারে ওয়ান-স্টপ সার্ভিস চালু হচ্ছে: কৃষিমন্ত্রী
সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের
অর্থনীতি ও বাজার নিয়ন্ত্রণে ব্যবহার হবে এআই প্রযুক্তি
দেশে গত ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়াই আয় বৈষম্য বেড়েছে - শিল্পমন্ত্রী
কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী
ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়াতে হবে: কৃষিমন্ত্রী
ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
বিনিয়োগকারীদের হয়রানি বন্ধে ‘ওয়ান স্টপ উইন্ডো’ চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ