আন্দোলনকে ঘিরে যাদের ‘কাপুরুষ’ বললেন প্রভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আন্দোলনকে ঘিরে যাদের ‘কাপুরুষ’ বললেন প্রভা
রবিবার, ৪ আগস্ট ২০২৪



আন্দোলনকে ঘিরে যাদের ‘কাপুরুষ’ বললেন প্রভা

দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে যারা চুপ করে আছেন তাদেরকে ‘কাপুরুষ’ বলে মন্তব্য করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

শুধু তাই নয়, যারা লীগের পক্ষে অথবা স্টুডেন্ট এর বিপক্ষে কথা বলছে, তাদেরকে চিনে রাখতে বলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অভিমত প্রকাশ করেছেন তিনি।

একইসঙ্গে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন প্রভা। যেটি তিনি ফেসবুক থেকে নিয়েছেন। যেখানে একজন ভুক্তভোগীর কথা তুলে ধরেছেন।

সাদিয়া জাহান প্রভা বলেন, যারা অন্যায় দেখে চুপ আছে, তাদের কে আপনি এক ধরনের কাওয়ার্ড বলতে পারেন। কিন্তু এখানে আরো অনেক ব্যাপার আছে। কিন্তু যারা লীগের পক্ষে অথবা স্টুডেন্ট এর বিপক্ষে কথা বলছে, তাদেরকে চিনে রাখুন।

এই ধরণের মানুষেরা স্বার্থপর ও সুবিধাবাদী হয় বলে মনে করেন প্রভা। এদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বললেন, এরা সুবিধাবাদী, স্বার্থপর এবং নিম্নমানের মানুষ। এদের কখনো বিশ্বাস করবেননা, নিজের স্বার্থের জন্য এরা মানুষের ক্ষতি করতে দ্বিতীয়বার চিন্তা করবেনা।

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিল্প সংস্কৃতি অঙ্গনের অনেকেই সংহতি প্রকাশ করেছেন। এদের মধ্যে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে অভিনয় শিল্পীরা রয়েছেন। তারা ফার্মগেটে নেমে শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতার পক্ষে কথা বলেন।

অন্যদিকে ফেরদৌস আহমেদ, শমী কায়সার, সোহানা সাবাসহ আরও অনেকেই বিটিভি প্রাঙ্গনে গিয়ে ক্ষয়ক্ষতি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। তাদের বিরুদ্ধেও অনেক শিল্পী ক্ষুব্ধ হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৮:১৯   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
প্রতিষ্ঠান শক্তিশালী না হলে গণতন্ত্র টেকসই হবে না: রুহুল কবির রিজভী
সোনারগাঁওয়ে দুই প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৫ জনের কারাদণ্ড
সংসদে আরও পাঁচটি স্থায়ী কমিটি গঠন
যানজট নিরসন ও অবৈধ যান নিয়ন্ত্রণে কঠোর হওয়ার ঘোষণা নাসিক প্রশাসকের
নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ভোলার ইলিশা পর্যন্ত সরাসরি ফেরি সার্ভিসের উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ