কর্মক্ষেত্রে যোগ দিয়ে যে বার্তা দিলেন আইন উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কর্মক্ষেত্রে যোগ দিয়ে যে বার্তা দিলেন আইন উপদেষ্টা
শনিবার, ১০ আগস্ট ২০২৪



কর্মক্ষেত্রে যোগ দিয়ে যে বার্তা দিলেন আইন উপদেষ্টা

নির্বাচন কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যতদিন থাকা দরকার হবে- অন্তবর্তী সরকার ততদিন দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ ছাড়া যেকোনো ধরনের খারাপ আইন সংস্কারের ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে কর্মক্ষেত্রে প্রথম দিন যোগ দিয়ে আইন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত দ্রুত সম্ভব নির্বাচন করা। আবার সাধারণ মানুষের আকাঙ্ক্ষা রয়েছে সারা দেশের সংস্কার। এই দুইয়ের সমন্বয় করে নির্বাচন কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যত দিন থাকা দরকার হবে, অন্তবর্তীকালীন সরকার তত দিন দায়িত্ব পালন করবে।

যেকোনো ধরনের খারাপ আইন সংস্কারের ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইনের শিকার আমি নিজেও। অতএব এই আইনটিকে ভালোবাসার কোনো কারণ নেই।

প্রধান বিচারপতিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে পদত্যাগের আলটিমেটাম দেয়া প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী কী করা উচিত সেটি প্রধান বিচারপতি করবেন।

‘ছাত্রলীগের কাছ থেকে ফুলের তোড়া নিয়েছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তাকে নিয়ে বিতর্ক রয়েছে। তিনি ফুল কোর্ট সভা ডেকেছিলেন। এটি ঠিক করেননি’, যোগ করেন আসিফ নজরুল।

বাংলাদেশ সময়: ১৩:১৬:৫১   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর
নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব অপরিহার্য : শারমীন এস মুরশিদ
ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের ঘোষণা নাহিদের
সংগ্রামের মাধ্যমে আদায় করা ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে: মির্জা আব্বাস
স্বাধীনতার সময় জামায়াতের ইনসাফ ছিল না : এ্যানি
জামায়াতে ইসলামী একটি প্রতারক দল : সালাহউদ্দিন আহমদ
জনগণের অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত না হলে কিছুই টেকসই হবে না: তারেক রহমান
প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির
শুধু দল নয়, মাটি ও মানুষের কথাও ভাবতে হবে: গিয়াস উদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ