চাঁপাইনবাবগঞ্জে বিজিবির নিরাপত্তায় চালু হলো সীমান্তবর্তী থানার কার্যক্রম

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জে বিজিবির নিরাপত্তায় চালু হলো সীমান্তবর্তী থানার কার্যক্রম
শনিবার, ১০ আগস্ট ২০২৪



চাঁপাইনবাবগঞ্জে বিজিবির নিরাপত্তায় চালু হলো সীমান্তবর্তী থানার কার্যক্রম

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার কার্যক্রম চালু হয়েছে।
শনিবার সকালে বিজিবি’র ৫৯ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া উপস্থিত থেকে থানার কার্যক্রম চালু করেন। ভোলাহাট থানা সীমান্ত থেকে মাত্র ১৫০ গজ দূরে হওয়ায় বিজিবি’র তত্ত্বাবধানেই এটি পরিচালিত হবে।
এদিকে সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সভা করেছে বিজিবি। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, চলমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কারণে ভোলাহাট থানার কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সীমান্তের খুব কাছে হওয়ায় এ থানায় নিরাপত্তা দিতে আসতে পারছে না সেনাবাহিনী। তাই বিজিবির নিরপত্তাতেই ভোলাহাট থানার কার্যক্রম চলবে।
দুপুরে ভোলাহাট উপজেলার তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান পিয়ারজাহানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভায় হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন। এসময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১:৩৪:৪৮   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ঢাবি উপ-উপাচার্যের
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ