বিগব্যাশের দলকে হারিয়ে যা বললেন পারভেজ ইমন

প্রথম পাতা » খেলাধুলা » বিগব্যাশের দলকে হারিয়ে যা বললেন পারভেজ ইমন
রবিবার, ১১ আগস্ট ২০২৪



বিগব্যাশের দলকে হারিয়ে যা বললেন পারভেজ ইমন

বিগব্যাশ যারা নিয়মিত দেখেছেন, তাদের কাছে মেলবোর্ন রেনেগেডস দল হিসেবে বেশ পরিচিত। মেলবোর্নের লাল এই দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান নিজেও। ২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার চ্যাম্পিয়নও হয়েছে তারাই। সেই দলকেই আজ বাংলাদেশ ‘এইচপি’ দল হারিয়েছে অনায়াসে।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মেলবোর্ন রেনেগেডসকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। পারভেজ হোসেন ইমনের ঝোড়ো ব্যাটিংয়ে আকবর আলীর নেতৃত্বাধীন দলটি ৬ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে। সেই লক্ষ্য তাড়ায় মাত্র ৯৩ রানেই অলআউট হয়ে যায় মেলবোর্ন। ফলে লাল-সবুজের প্রতিনিধিরা ৭৭ রানের বড় জয় পেয়েছে।

দুই ওপেনারের শুরুতেই বিদায় আর আফিফ হোসেনের গোল্ডেন ডাকের দিনে বাংলাদেশের হয়ে লড়েছিলেন এই ইমন। শেষদিকে আউট হওয়া ইমন দলের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ৬৯ রান করেন।

এমন দারুণ ব্যাটিংয়ের পর ইমন বললেন নিজের ধারায় ব্যাট করেই পেয়েছেন রানের দেখা, ‘চেষ্টা ছিল যতক্ষণ ব্যাটিং করব, নিজের প্রসেসে ব্যাটিং করব। একটা সময় দেখা গেছে, আমরা আগে আগে উইকেট হারিয়েছি। তারপর চেষ্টা করেছি অবস্থা বুঝে ব্যাটিং করার। অবশ্যই এটা আমাদের জন্য ভালো একটি জয় ছিল। টুর্নামেন্টের শুরুতেই আমরা ভাল একটি জয় পেয়েছি। এই জয় নিয়ে সামনের ম্যাচগুলোতে এগিয়ে যাব। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব বাকি ম্যাচগুলোতে জয় উপহার দিতে।’

‘অবশ্যই আমাদের ভালো একটি অভিজ্ঞতা হয়েছে। দেশের বাইরে এবারই আমরা এসেছি এরকম একটা টুর্নামেন্ট খেলতে। বিগব্যাশের টিম ছিল এখানে। ওদের সাথে ভালোভাবে জিতেছি, এই অভিজ্ঞতা সামনে কাজে লাগবে।’

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৪১   ৩৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ক্যারিককে দুর্দান্ত ড্র উপহার দিল ইউনাইটেড
লোপেজের জোড়া গোলে অ্যাথলেটিকোকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
ম্যানসিটিকে হারিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম
৪০ বছর পর ‘রেলিগেশন জোনে’ ম্যানচেস্টার ইউনাইটেড
শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের
প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দ্বিশতক, বাংলাদেশের ইতিহাসে হৃদয়
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স লিগে লেঁসের জালে কোমোর ৯ গোল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ