অবশেষে গাইবান্ধার ৭ থানায় ফিরল পুলিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবশেষে গাইবান্ধার ৭ থানায় ফিরল পুলিশ
সোমবার, ১২ আগস্ট ২০২৪



অবশেষে গাইবান্ধার ৭ থানায় ফিরল পুলিশ

গাইবান্ধার সাতটি থানা ও সাতটি পুলিশ তদন্তকেন্দ্রসহ ট্রাফিক ব্যবস্থাপনার আনুষ্ঠানিক কাজ শুরু করেছে পুলিশ। সোমবার (১২ আগস্ট) সকালে গাইবান্ধা সদর থানায় পুলিশি সেবার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।

এ সময় থানায় আসা সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ ছাড়া জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে সকাল থেকে নিয়মিত ডিউটি করতে দেখা যায় ট্রাফিক পুলিশ সদস্যদের।

পুলিশ সুপার মো. কামাল হোসেন জানান, সংকটময় সময় কাটিয়ে আজ থেকে সব নাগরিকের জন্য পুলিশি কার্যক্রম পরিচালনা করা হবে। নাগরিকদের ভীতি সংশয় কাটিয়ে আগের মতো সব ধরনের পুলিশ সেবা নেয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:০৫:১০   ৪৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ