ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় নিহত ১

প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় নিহত ১
সোমবার, ১২ আগস্ট ২০২৪



ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় নিহত ১

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় ট্রাক্টর চাপায় মো. সাধন মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছেন।

আজ সোমবার (১২ আগস্ট) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাধন সদর উপজেলার কালীসীমা গ্রামের গণি মিয়ার ছেলে। নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সকালে সাধন মিয়া মোটরসাইকেল করে বিশ্বরোড যাওয়ার পথে ঘাটুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয় লোকজন বিষয়টি ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৪৬   ৪৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : পানিসম্পদমন্ত্রী
চট্টগ্রামে কাভার্ডভ্যান ছিনতাইয়ের সাড়ে ৭ টন চিনি উদ্ধার, গ্রেফতার ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ