আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা
সোমবার, ১২ আগস্ট ২০২৪



আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
আজ সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহত রোগীদের দেখতে যান তিনি।
এ সময় তিনি ভর্তি রোগীদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গির আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. শফিকুল আলম চৌধুরী, উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:২৯   ৩৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
দিনাজপুরে কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ সমাজকল্যাণমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ